মহা প্রেমানু কাব্য
————রেদওয়ান রহমান
আনেক আগে, সেই কবে
হয়েছিল আমাদের দেখা।
একা তুমি বসে ছিলে
আমিও ছিলাম একা।
যখন তখন কথা বলা
তার আগে কাছে আসা।
বুঝতে পারিনি কখন যেন
পাল্টে গেল মনের ভাষা…
কথার পিঠে কথা আসে
নতুন কথা জমায়…
বলতে গিয়েও বলা হল না
“ভালবাসি তোমায়……”
বলি বলি করে তবু
বলা হয়নি মনের কথা
এই ভ্যালেন্টাইনেও বলবো না আমি
হোক না যত মনে ব্যাথা।
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.