মাইক্রো কাব্য – ১১

কবে হবে দেখা
——————-

কিছুক্ষণের জন্য দেখেছিলাম,
হয়নি তেমন কোন কথা।
শুধু কিছু হাসি আর কিছু কথা…
সেই ছিল আমাদের শেষ দেখা।

এরপরে কত কাছে আসা হল
হয়ে গেল কত কবিতা লেখা।
অথচ তোমাকে ছোঁয়া হয়নি
হয়নি তোমার সাথে আর দেখা।

সারাদিল ক্ষুদে বার্তা বিনিময়,
আর তাতে থাকে কত আকুলতা।
রাত জেগে যখন কথা হয়, তখন…
তুমি বল, “হবে কি আবার দেখা?”

তোমাকে এতটা ভালোবাসি,
তবু রয়ে গেল একটা অপূর্ণতা।
তোমার চোখে চোখ রাখা হয়নি…
তাই ভাবি, আবার কবে হবে দেখা !!

রচনা কালঃ ২০শে জুন, ২০১১

সকল কবিতার জন্য এখনে ক্লিক করুন


Discover more from Redwan's Almost Daily Blog

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.