ভালবাসি তোমাকে
————————–
ভালবাসতে পারব কাউকে
কখনও ভাবি নি আমি
পাথরের এই হৃদয়টাকে
ভালবাসতে শেখালে তুমি।
ভাবি নি কেউ কখনও
হৃদয়ের এত কাছে আসবে,
আমাকে আপন করে
শুধু আমাকেই ভালবাসবে।
ভালবাসি আমি তোমাকে
মন প্রান উজাড় করে,
আমার ভালোবাসা দিয়ে আমি
তোমাকে রাখব ঘিরে।
ভবিষ্যতের কথা জানি না আমি
জানি না তুমি কি আমার হবে
শুধু একটা জিনিস জানি আমি
আমার বুকে তুমি অনন্তকাল রবে।
১২-১০-২০১১
সকল কবিতার জন্য এখনে ক্লিক করুন
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.