মাইক্রো কাব্য – ১৫

ভালোবাসি বলে
—————————–

সব অভিযোগ মাথা পেতে নেব
দেখাব না তোমাকে কোন অজুহাত,
তোমার সব নালিশ শুনব
হাতে রেখে তোমার হাত।

আজ আর কোন ব্যাখ্যা দেব না
ভাঙ্গাতে যাব না তোমার ভুল,
শুধু তোমার পাশে বসে
এলোমেলো করে দেব তোমার চুল।

আজ কিছু বলব না তোমাকে
ছেড়ে দিলাম সব তোমার হাতে,
নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে
হাজির হলাম তোমার আদালতে।

তোমার আদালতে তুমি সর্বময়
দিতে পার আমাকে ফাঁসি,
হাসিমুখে তাও মাথা পেতে নেব
শুধু বলব “তোমাকে ভালোবাসি”।

১৫ই নভেম্বর, ২০১১


Discover more from Redwan's Almost Daily Blog

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.