হারিয়ে গিয়েছি
————————
আমি আর আমার মাঝে নেই,
হারিয়ে ফেলেছি আমি নিজেকে।
অক্ষচ্যুত হয়ে ঘুরে বেড়াই আমি
ফিরে যেতে চাই নিজের অক্ষে।
হারিয়েছি আমি বাঁশির সুরে,
আমি হারিয়েছি কবিতার ছন্দে।
হারিয়েছি আমি কাজের অবসরে,
হারিয়ে নিজেকে খুঁজি ভাল আর মন্দে।
হারিয়েছি আমি গোধূলির বেলায়,
হারিয়েছি স্বপ্নে বিভোর রাত্রিতে।
আমি হারিয়েছি জোছনার আলোয়,
হারিয়েছি তোমার স্নিগ্ধ হাসিতে।
কখন হারালাম, কোথায় হারালাম,
বুঝতেই তো পারিনি সেটা।
হারিয়ে ফেলেছি আমি আজ,
আমাকে খুঁজে পাওয়ার ইচ্ছেটা।
রচনাকালঃ ২৫শে মার্চ, ২০১২
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.