এখনও
—————————-
তোমাকে এখনও খুঁজি
এলোমেলো সব কল্পনায়,
তোমাকে এখনও আঁকি
রঙ্গিন সব আল্পনায়।
তোমার কথা এখনও ভাবি
মায়াভরা নীল জোছনায়,
তোমার জন্য এখনও কাঁদি
রিমঝিম ঘন বরষায়।
তোমাকে এখনও লিখি
আমার সব কবিতায়,
তোমাকে এখনও দেখি
পুরনো সেই ছবিটায়।
তোমাকে হারিয়ে ফেলেছি
খুঁজেছি অসীমের সীমায়,
তোমাকে এখনও রেখেছি
জড়িয়ে স্মৃতির মায়ায়।
রচনাকালঃ জুলাই ২০, ২০১২
উৎসর্গঃ হুমায়ূন আহমেদ
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.