হারানো ভালোবাসা
——————————–
অজানায় পাড়ি দিতে চেয়েছিলাম
হারাতে চেয়েছিলাম তোমার সাথে।
আজ আমি আর হারাতে পারব না
হারিয়ে যাওয়ার দিন গেছে চলে।
কাছে পাওয়ার স্বপ্ন দেখেছিলাম
স্বপ্ন ভেঙ্গে তুমি চলে গেলে।
আমি আর স্বপ্ন দেখব না
স্বপ্ন দেখার দিন শেষ হয়েছে সেই কবে।
তোমাকে এঁকেছিলাম রংধনুর রঙ্গে
চেয়েছিলাম একান্তে জড়িয়ে।
দিনে দিনে সময় পেরিয়ে গেল
ভালবাসার রঙ গেছে হারিয়ে।
তোমাকে অনেক ভালবেসেছিলাম তবু
বাঁধতে পারিনি ভালবাসার টানে।
আজ এতটা দিন আর এতটা বছর পরে
ভালবাসি তোমাকে কথাটির নেই কোন মানে।
রচনাকালঃ ৫ ই আগস্ট, ২০১২
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.