মাইক্রো কাব্য – ২১

ভালবাসার পথ
————————————-

পথ চলতে চলতে আমাদের দেখা,
পথ চলতে চলতেই হল পরিচয়।
এই পথেই তোমার কাছে আসা,
এই পথেই আমাদের পরিণয়।

চলার পথে হয়েছে কত ঝগড়া বিবাদ,
হয়েছে অনেক যন্ত্রনার সৃষ্টি।
সব কষ্ট যন্ত্রনা ধুয়ে মুছে দিয়েছে
আমাদের ভালবাসার বৃষ্টি।

একসাথে দুজনে অনেকটা পথ এসেছি,
কোন বাঁধায় করিনি কোন ভয়।
সামনে আরও অনেক বাঁধা আসবে
সব বাঁধা করব আমরা জয়।

তোমার চোখের দিকে তাকিয়ে
দিয়েছি অনেক দূর পাড়ি।
তোমাকে সাথে নিয়ে এই পথে
চালাব আমার ভালবাসার গাড়ি।

 

ডিসেম্বর ১৭, ২০১২


Discover more from Redwan's Almost Daily Blog

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.