তুমি আসবে তাই
——————-
তুমি আসবে বলে তাই,
আমি এখনও অপেক্ষায়;
তোমাকে দেখব বলে,
আমি এখন দাঁড়িয়ে ঠাঁয়!
তোমার কাছে যাব,
আমার নেই সে উপায়!
তুমি আসবে আমার কাছে,
আমি আছি সে আশায়।
তোমাকে দেখবে বলে,
আমার চোখে স্বপ্ন ভাসে;
তোমাকে ছুয়ে দেখব তাই
হাত বাড়িয়েছি আকাশে।
তোমাকে ভালবাসি তাই,
আমি নিরুপায়!
তুমি কাছে আসবে জানি,
আমার ভালবাসায়।
রচনাকালঃ ৭ই জুন, ২০১৫
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.