প্রথম দেখা
——————————-
কোন এক সকাল বেলা
তোমার সাথে হয়েছিল দেখা,
তোমার দিকে অবাক চোখে
তাকিয়ে ছিলাম সব ভুলে।
আমায় দেখে আড় নয়নে
লজ্জায় তুমি মুখ লুকালে,
সাহস করে এগিয়ে গিয়ে
তোমার হাত নিলাম টেনে।
ডাকলাম তোমায় সকালের পাখি
তোমায় অনেক ভালবাসি,
আমার ডাকে দিলেনা সাড়া
বললে আমায় ‘বেশরম লক্ষীছাড়া’।
তোমার হাতটি হাতে নিয়ে
দুজনে হেটেছিলাম নিরবে।
মধুর ছিল সেই সকাল বেলা,
তোমার আমার প্রথম দেখা।
রচনাকালঃ ৩০ মার্চ, ২০১৬
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.