নিখোঁজ সংবাদ
——————-
কোন একদিন আমি যোগ দেব
খারাপ সংবাদের দলে।
বাবা হয়ত বকে দিয়ে বলবে
“ঘরে ফিরে আয় ছেলে”।
আমি বলব,”নষ্ট আমি
কি করে ফিরব ঘরে?
আমি এখন রাস্তার ছেলে
পা বাড়িয়েছি না ফেরার পথে।”
পথে পথে হাঁটব আমি
রোদ বা বৃষ্টি ভুলে,
কোন বাধনই পারবে না
মায়াজালে রাখতে বেঁধে।
আমি আর ফিরব না,
হারিয়ে যাব ধীরে।
আমায় খুজে নিও
নিখোঁজ সংবাদের ভীরে।
রচনাকালঃ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ১৮ নভেম্বর ২০১৮
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.