রাস্তার রোমিও
————————
প্রেমে পড়ে পাগলামি
প্রেমে মন মজেছে।
মুঠোফোন, মেসেজ এ
কত টাকা খসেছে।
বন্ধুর আড্ডায়
খুব আছে হাঁক বাঁক।
‘পাড়ার রোমিও’ নামে
আমার বেশ নামডাক।
দুই হাত গুটে রেখে
আয়রন করা শার্ট,
চোখে কালো চশমায়
আমি বেশ স্মার্ট।
খাওয়া নেই, দাওয়া নেই
সারাদিন ঘুরঘুর,
পকেটেতে টাকা নেই
মনে প্রেম ভুর ভুর।
রচনাকালঃ ২৮ জানুয়ারী ২০১৯ ।
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.