অডিটরের ভ্যালেন্টাইন
——————————–
ভালোবাসা দিবসে
কত কিছুর প্লান আছে।
সেই সাথে ফাল্গুন
মুখে গান গুন গুন।
খুশি খুশি বেশ খুশি
ভালোবাসা বেশি বেশি।
তড়িঘড়ি সকালে
বের হব বিকেলে।
অফিসের মিটিং এ
দিন গেল সিটিং এ ।
এক্সেলে ঘুরপাক
মুঠোফোনে হাঁক ডাক।
লাল হলুদ পোষাকে
চারদিক একাকার,
আমি এক অডিটর
বুকে শুধু হাহাকার।
রচনাকালঃ ১৫ই ফেব্রুয়ারী ২০২১ |
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.
Vai apni je atto valo kobita likhte paren, na porle hoie tu ba bujte partam na 👏👏👏
Thank you.
Uncle apni je eto sundor kobita lekhen age jantam na. ek kothay oshadharon