ঈদ আনন্দ
—————————————————–
ঈদের খুশি লাগুক প্রানে,
সবাইকে নাও কাছে টেনে।
ছড়িয়ে দাও ভালোবাসা,
পূর্ণ হোক মনের আশা।
বন্ধ হোক সকল বিবাদ,
দূর হয়ে যাক সকল বিষাদ।
ভুলে যাও সকল দ্বন্দ্ব,
তবেই পাবে ঈদ আনন্দ।
খুঁজে দেখ তোমার পাশে,
গরিব দুখী অনেক পাবে।
যদি তুমি পাশে দাঁড়াও,
ঈদ আনন্দ পাবে ওরাও।
যখন দেখবে কেউ অভাবী,
পাঠিয়ে দিও ঈদ সেলামী।
যখন দেখবে সবার খুশি,
আনন্দ লাগবে বেশী বেশী।
রচনাকালঃ ১৪ই মে ২০২১
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.