মাইক্রো কাব্য -৪০

ভূড়ি কথন

————————————–

আজ অনেকক্ষন তাকিয়ে থেকে,
জনৈক বড়ভাই বলল ডেকে।
তুমি তো দেখি বেজায় মোটা,
ভূড়িই তো তোমার শরীর গোটা।

ওজন তোমার এখন কত কেজি?
খাও নাকি তুমি অনেক বেশী?
জানি আমার কথায় কষ্ট পাবে,
তোমার কথা আর কেই বা ভাবে?

আমি তখন মুচকি হেসে,
একটু খানি গা ঘেঁষে।
জোরসে বললাম “আলবৎ ভাই!”
আপনার মত আপন আর কেউ নাই।

আপনি তো আমার আত্মীয়ের মত,
আপনার কাছেই আবদার যত।
তাইতো পাড়ার ওই দোকানে,
বাকি খেয়েছি সব আপনার নামে।

রচনাকাল: ১৬ই ডিসেম্বর ২০২১.


Discover more from Redwan's Almost Daily Blog

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.