বিভাজন
———————————–
একদিন তুমি ছিলে,
আমার খুব কাছের একজন।
অন্তরের সবচেয়ে গভীরে,
তোমাকে দিয়েছিলাম স্থান।
আজ তুমি কোথায় তুমি,
জানি না সে খবর।
কোথায় তুমি হারিয়ে গেলে?
বাস কর কোন শহর?
তোমার আমার মাঝে আজ,
দূরত্ব যোজন যোজন।
জানিনা কখন, কিভাবে হল,
আমাদের এই বিভাজন।
তোমার সাথে আবার যদি
দেখা হয়ে যায় কোথাও,
আমার মুখখানি চিনতে পারবে?
নামি ভুলে গেছ সেটাও?
রচনাকাল: ১৪ জুলাই ২০২৩
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.