ফেসবুক বন্ধু
———————–
ফেসবুকে আজ কত বছর হল
আমার বন্ধু হয়ে আছো।
একদিনও হাই দিলে না,
বললে না কেমন আছো?
আমিও কোনদিন মেসেজ দেইনি
করিনি কোন কমেন্ট।
আমাদের মাঝে হয়নি কখনো
মেমরেবল কোন মোমেন্ট।
কোন এক সময় বন্ধু হওয়ার
রিকুয়েষ্ট করেছিলে সেন্ড।
আমিও একসেপ্ট করেছিলাম
দেখে অনেক মিউচুয়াল ফ্রেন্ড।
সেই থেকে তুমি প্রোফাইলে আছো,
তবু রয়ে গেলে অজানা।
জানিনা কখনো দেখা হয়ে গেলে,
আদৌ চিনতে পারবে কিনা।
রচনাকাল: ১৭ জানুয়ারী ২০২৬
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.