অভাবী
——————————
জানো, মাঝে মাঝে ভাবি,
আমি হয়ত বড় অভাবী!
না! অর্থ-বিত্ত আছে ঢেড়।
আমার অভাব শুধু সময়ের!
বন্ধুরা সব আড্ডা জমায়,
কতবার ডাকে আমায়।
চাইলেও আমি পারিনা যেতে,
সময় নেই একদম হাতে।
পরিজনের সাথেও হয়না কথা,
তাদের মনে জমেছে ব্যথা।
কদাচিৎ আমার দেখা মিলে,
হয়ত কোন উৎসব অথবা শোকে।
জীবনযুদ্ধের সৈনিক সাজে,
ডুবে থাকি হাজার কাজে।
আয়েশি জীবন পাবার লোভে,
সময় আমার সব দিয়েছি বেচে!
রচনাকাল: ৪ঠা ফেব্রুয়ারী ২০২৬
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.