হৃদয়ের নেটওয়ার্ক
——————————
আমি একদিন নগর ছেড়ে
পালিয়ে যাব গহীন বনে
গাছ-পাখির মাঝে ঘুরে বেড়াব
যেমন চাইবে আমার মনে।
মুক্ত বিহঙ্গ আমি উড়ে বেড়াব
দিগন্ত খোলা প্রান্তরে!
খোলা নৌকায় নিয়ে ভেসে যাব
পাহাড়ি কোন নদীতে।
ইচ্ছে হলেই ঝাঁপিয়ে পড়ব
সাঁতার দেব বুনো হাসের সাথে
আকাশ যখন নেমে আসবে
সচ্ছ পানির আয়নাতে।
আমায় যদি কভু মনে পড়ে
জরুরী কোন প্রয়োজনে,
খুঁজে নিও আমায় তখন
হৃদয়ের নেটওয়ার্কে।
ঢাকা,৩০ নভেম্বর ২০২২
Discover more from Redwan's Almost Daily Blog
Subscribe to get the latest posts sent to your email.